সিরাজগঞ্জে এডিপির দ্বিতীয় কিস্তির অর্থ বরাদ্দ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের নয়টি উপজেলার ৮২টি ইউনিয়নের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) তহবিলের দ্বিতীয় কিস্তির বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ নির্দিষ্ট তারিখের মধ্যে বাজেট প্রস্তাব পাঠাতে ব্যর্থ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সম্প্রতি মন্ত্রণালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে এডিপির অধীন ইউনিয়ন পর্যায়ে সব ধরনের উন্নয়ন কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।জানা গেছে, এডিপির থোক বরাদ্দ থেকে এ বছর দেশের ১৬৩টি উপজেলার অনুকূলে প্রায় ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রথম কিস্তির টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তি বাবদ ৮০ কোটি টাকার মধ্যে থেকে এ পর্যন্ত ২৬ কোটি ২০ লাখ ৩২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কাজিপুরের ইউএনও শাফিউল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জমা দেওয়া বাজেট প্রস্তাবগুলো আগের কর্মকর্তা যেকোনো কারণে যথাসময়ে মন্ত্রণালয়ে পাঠাতে পারেননি।