সিরাজগঞ্জে কাল সকাল-সন্ধ্যা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা বিএনপি সিরাজগঞ্জে আগামীকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
আজ মঙ্গলবার জেলা বিএনপির প্রচার সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুত্ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে না দেওয়ার অংশ হিসেবে ভোটার তালিকায় নাম তোলেনি। এ ছাড়া দেশজুড়ে পুলিশি হয়রানি ও দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তার অব্যাহত আছে। এর প্রতিবাদে কাল হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাল ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জেলায় এই হরতাল সর্বাত্মকভাবে পালন করা হবে।