সিরাজগঞ্জে কালী প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর রাতের কোনো একসময় সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী খিদির বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মন্দির কমিটির সভাপতি জগদীস চন্দ্র জানান, গতকাল সকালে কয়েকজন মন্দিরে প্রণাম করতে যান। এ সময় তাঁরা মন্দিরে থাকা কালী প্রতিমার মাথা ও ডান যোগিনীর মাথা ভাঙা দেখতে পান। বিষয়টি তাঁরা মন্দির কমিটির নেতাদের জানান। নেতারা পুলিশে খবর দেন।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান সিকদার, র‌্যাবের একটি দল এবং জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।