সিরাজগঞ্জে খামারে আগুন, এক হাজার ৮০০ মুরগি ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের কামারখন্দে একটি পোলট্রি খামারে আগুন লেগে প্রায় এক হাজার ৮০০ মুরগি পুড়ে গেছে।কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন জানান, উপজেলার ঝাঐল ইউনিয়নের চালা সাহবাজপুর গ্রামের হাসান তালুকদারের সায়মন পোলট্রি খামারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। এতে খামারের প্রায় এক হাজার ৮০০ ব্রয়লার মুরগি ও ছাউনি পুড়ে যায়।