সিরাজগঞ্জে খুনের আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পরিবহন শ্রমিক লীগের নেতা নাসির উদ্দীন ও যুবলীগের কর্মী শাকিল আহমেদ খুনের মামলার আসামিদের বিচারের দাবিতে গতকাল সোমবার শহরের কালেক্টরেট ভবন চত্বরে মানববন্ধন হয়েছে।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ওই জোড়া খুনের আসামিদের ফাঁসির দাবি ছাড়াও যমুনা থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ জানান। মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কাছে দাবিদাওয়া নিয়ে সঞ্চারকলিপি দাখিল করে।