সিরাজগঞ্জে গরুর দাম কমে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার আগমুহূর্তে সিরাজগঞ্জে কোরবানির পশুর হাটগুলোতে গরুর দাম বেশ কমে গেছে। গরু বিক্রেতারা হতাশ হলেও ক্রেতারা দারুণ খুশি। তিন দিনের ব্যবধানে গরুর দাম আগের তুলনায় ২০-২৫ শতাংশ কমে গেছে। জেলার কালিয়া কান্দাপাড়া, তালগাছী, শুলুয়াভিটা, রতনকান্দি, পাঙ্গাসী, কামারখন্দ হাটসহ বেশ কয়েকটি গরুর বড় হাটে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি গরুর পাশাপাশি অনেক বিদেশি গরুর আমদানি হয়েছে। ২৫ থেকে ৫০ হাজার টাকা দামের মাঝারি আকৃতির গরুর চাহিদা বেশি হওয়ায় এবার মাঝারি আকৃতির গরুর আমদানি হয়েছে আশাতীত। প্রথম দিকে এসব গরুর চাহিদা বেশি থাকলেও আমদানি করা গরু বেশি আসায় এখন দাম বেশ কম। কান্দাপাড়া হাটে আসা ক্রেতা হেলাল আহমেদ বলেন, ‘এক সপ্তাহ আগে হাটে এসেছিলাম। এখন এসে দেখি প্রতিটি গরুর দাম ২০ থেকে ২৫ শতাংশ কমে গেছে। ২০ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকা মূল্যমানের গরুর চাহিদা যেমন রয়েছে, তেমনি আমদানিও হয়েছে অনেক বেশি।’ গরু ব্যবসায়ী আমজাদ হোসেন বলেন, ‘দাম বেশি পাব বলে গত হাটে গরু বিক্রি করিনি। এখন প্রতিটি গরুতে দুই থেকে পাঁচ হাজার টাকা করে লোকসান হচ্ছে।’ গরু বিক্রেতা মতিন বলেন, ‘বেশি লাভের আশায় প্রথমে গরু বিক্রি করিনি। এখন যে দাম হচ্ছে, তাতে লোকসান না হলেও লাভ কম হবে।