সিরাজগঞ্জে গুলিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতি গ্রামে সড়কে ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টাকালে পুলিশের গুলিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আল মাহমুদ (২৫) ও মনসুর আলী (২৪)। তাঁদের বাড়ি কামারখন্দ উপজেলার বানিয়াগাতি গ্রামে।

প্রথম আলো ডটকমকে দেওয়া বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলামের ভাষ্য, গতকাল রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে কামারখন্দ উপজেলার বানিয়াগাতি এলাকায় ১০ থেকে ১৫ জন ব্যক্তি ট্রাক থামিয়ে ডাকাতি করার চেষ্টা করেন। এ সময় টহলরত পুলিশের ভ্যান সেখানে যায়। পুলিশ দেখে তাঁরা ককটেল ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মাহমুদের মৃত্যু হয়। গুলিবিদ্ধ মনসুরকে বানিয়াগাতিতে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে।