সিরাজগঞ্জে গুলিবিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ আওয়ামী লীগের এক নেতা মারা গেছেন। তাঁর নাম শাহজাহান আলী ভূঁইয়া। বাড়ি জেলার এনায়েতপুর উপজেলার রুপসী গ্রামে। এনায়েতপুর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিত্সাধীন ছিলেন। গত বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।পুলিশ জানায়, উপজেলার খুকনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী (৪৫) দুই সঙ্গী নিয়ে গত মঙ্গলবার রাত নয়টার দিকে মোটরসাইকেলে শাহজাদপুর পৌরশহর থেকে নিজ বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন। তাঁদের মোটরসাইকেলটি শাহজাদপুর উপজেলার কৈজুরী এলাকার গোপালপুর গ্রামে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তাঁকে পেছন থেকে তিনটি গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।পরে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।