সিরাজগঞ্জে গৃহবধূ খুন, তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিউটি খাতুন (৩৫) নামের একজন গৃহবধূ খুন হয়েছেন। সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লায় শাকিল (২৫) নামে একজন তরুণের লাশ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। এনায়েতপুর থানার মূলকান্দি গ্রামের সুলতানের সঙ্গে তাঁর স্ত্রী বিউটি খাতুনের পারিবারিক কলহ চলে আসছিল। শুক্রবার রাতে বিউটি নিজঘরে খুন হন। খবর পেয়ে শনিবার পুলিশ গিয়ে বিউটির লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। হোসেনপুরের আরজু শেখের ছেলে শাকিল মিয়া চার দিন আগে নিখোঁজ হন। গতকাল শনিবার সকালে নিজবাড়ির পাশের একটি ডোবায় মাছ ধরার সময় জালে তাঁর লাশ ওঠে। পরে সদর থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।