সিরাজগঞ্জে গৃহবধূ খুন দোকান কর্মচারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিলচতল গ্রামে গতকাল বৃহস্পতিবার এক গৃহবধূ খুন হয়েছেন।শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া বাজারের একটি দোকানের কর্মচারীর লাশ গত বুধবার সন্ধ্যায় উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে বিলচতল গ্রামের মমতা বেগমের (৪৮) সঙ্গে তাঁর ছেলে মো. সাদ্দামের (১৯) বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে সাদ্দাম তাঁর মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মমতার মৃত্যু হয়। এর পরপরই সাদ্দাম পালিয়ে যান।খবর পেয়ে পুলিশ মমতার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এ ঘটনায় সাদ্দামকে আসামি করে হত্যা মামলা হয়েছে।এদিকে শাহজাদপুর থানা সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় স্থানীয় লোকজন সাতবাড়িয়া বাজারের প্রায় এক কিলোমিটার দূরের একটি সরিষাখেতে দোকানের কর্মচারী বাবলু মিয়ার (১৬) লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। বাবলুর বাড়ি একই উপজেলার সৈয়দপুর গ্রামে। সে সাতবাড়িয়া বাজারের একটি মুদির দোকানে কাজ করত। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই বাজারের আরেক দোকানের কর্মচারী মো. মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।