সিরাজগঞ্জে ঘোল উৎসব অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপে ঐতিহ্যবাহী ঘোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই উৎসব চলে সকাল ১০টা পর্যন্ত। জেলা সদরের প্রভাতী সংঘ এই উৎসবের আয়োজন করে।
প্রভাতী সংঘের সদস্য জেলা এনজিও সমন্বয় পরিষদের সমন্বয়ক জাহাঙ্গীর আলম উৎসবের উদ্বোধন করেন। বক্তব্য দেন পরিচালক মো. আলাউদ্দীন, গোলাম রব্বানী প্রমুখ।
আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রতিবছর বৈশাখ মাসের দ্বিতীয় শুক্রবার উৎসবটির আয়োজন করা হয়। এবার উৎসবে ৫০ মণ ঘোল খাওয়া ও বিক্রি হয়েছে।