সিরাজগঞ্জে ঘোল উৎসব উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশন চত্বরে গত শুক্রবার ঐতিহ্যবাহী গোল উৎসব উদ্যাপন করা হয়েছে। প্রভাতি সংঘ নামের একটি সংগঠন এ উৎসবের আয়োজন করে। সংঘের সদস্য আবদুল আজিজ সরকার এই উৎসবের উদ্বোধন করেন। উৎসব উপলক্ষে ২৫ মণ ঘোল এবং এক মণ চিড়া ও মুড়ি জোগাড় করা হয়। আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সলপ গ্রামে তৎকালীন ভূপেন স্যানাল নামের এক জমিদারের পূর্বপুরুষেরা এই ঘোল উৎসব শুরু করেন। বেশ কিছু সময় ধরে চলার পর এ উৎসব বন্ধ হয়ে যায়। প্রভাতি সংঘের সদস্যরা পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য ২০০০ সাল থেকে আবার ঘোল উৎসব উদ্যাপন করতে শুরু করেন। প্রভাতি সংঘের সদস্য আবদুল আজিজ সরকার জানান, ঐতিহ্য ধরে রাখতে প্রভাতি সংঘ প্রতিবছর বৈশাখ মাসে আনুষ্ঠানিকভাবে ঘোল খাওয়ার মধ্য দিয়ে এই উৎসব উদ্যাপন করছে।