সিরাজগঞ্জে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মোৎসব উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে সিরাজগঞ্জ পৌর শহরের ভাসানী মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত।

নজরুল একাডেমি সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন, নজরুল একাডেমির সাধারণ সম্পাদক সূর্য বারী।

বিকেলে ভাসানী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ। মুখ্য আলোচক ছিলেন নজরুল একাডেমির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মিন্টু রহমান।

পরে সিরাজগঞ্জ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, নজরুল একাডেমি ঢাকা ও সিরাজগঞ্জের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এর আগে সকালে সাংসদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।