সিরাজগঞ্জে চার দুধ ব্যবসায়ীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর শহরের নিউমার্কেট ও শিয়ালকোল বাজার এলাকায় গতকাল বুধবার দুপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ ধ্বংস করা হয়েছে। এ সময় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়। সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন তাঁদের এই জরিমানা করেন।

 আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাসায়নিক ও পানি মেশানো দুধ বিক্রি করা হচ্ছে, এমন খবরে দুটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সেনিটারি ইন্সপেক্টর দুধ পরীক্ষা করে অতিরিক্ত পানি ও রাসায়নিক দ্রব্য মেশানো রয়েছে বলে প্রমাণ পান।

 পরে ভেজাল দুধ বিক্রির অপরাধে চার ব্যবসায়ীর প্রত্যেককে আড়াই হাজার টাকা করে জরিমানা করেন। পাশাপাশি ৮০০ লিটার দুধ জনসন্মুখে ধ্বংস করা হয়।