সিরাজগঞ্জে ছেলের হাতে মা খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় ছেলের হাতে এক মা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মায়ের নাম রেনুকা খাতুন (৪০)। এ ঘটনায় পুলিশ তাঁর ছেলে ইউনুস আলীকে গ্রেপ্তার করেছে।গত বুধবার রাতে উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রেনুকা খাতুন ওই গ্রামের কালাচান মিয়ার স্ত্রী। এ ঘটনায় রেনুকার ভাই বাবু মিয়া বাদী হয়ে ইউনুসের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, ইউনুস আলী এক বছর আগে আলেয়া নামের এক মেয়েকে বিয়ে করে ঘরে তোলেন। বিয়ের পর থেকে মা রেনুকা মেয়েটিকে ঘরের বউ বলে স্বীকৃতি দেননি। এ নিয়ে মা ও ছেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত বুধবার রাতে এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে ইউনুস তাঁর মাকে পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রীসহ পালিয়ে যান। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ হাসান বলেন, পারিবারিক ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।