সিরাজগঞ্জে জরি মিলের ৫০০ শ্রমিকের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বাড়ানোর দাবিতে সিরাজগঞ্জে অর্ধশত জরির মিলের প্রায় ৫০০ জন শ্রমিক গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছেন।শ্রমিকেরা জানান, মজুরি বাড়ানোর দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু মালিক পক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় তাঁরা ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছেন।গতকাল সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকেরা মিছিল নিয়ে বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ার চত্ব্বরে জড়ো হন। পরে শ্রমিকনেতা আবদুল আলিমের সভাপতিত্বে সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, ১৬ বছর ধরে শ্রমিকেরা প্রতিদিন ১০৫ টাকা মজুরিতে কাজ করে আসছেন। এরই মধ্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কয়েক গুণ বাড়লেও তাঁদের মজুরি বাড়ানো হয়নি। তাঁরা বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণের দাবি জানান। অন্যথায় ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।শহরের একটি মিলের মালিক সোবাহান মিয়া প্রথম আলোকে বলেন, ‘মজুরি বাড়ানোর বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি।’