সিরাজগঞ্জে জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নুরুন্নবীকে গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে। গত রাতে উপজেলার দৌলতপুর গ্রামে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই প্রথম আলোকে বলেন, নুরুন্নবীর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতটি মামলা রয়েছে। তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নুরুন্নবী গ্রামে ফিরেছেন। এই সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দৌলতপুর গ্রামে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতে পাঠানো হবে।