সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ১১টার দিকে উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা সবাই অটোরিকশার আরোহী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
তথ্যের সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, অটোরিকশাটি শাহজাদপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষের পর ট্রাক নিয়ে চালক পালিয়েছেন।