সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আজ সোমবার ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। ভোর সাড়ে চারটার দিকে উপজেলার হামকুড়িয়া নামক স্থানে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নিহত হওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে তাঁরা পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।’
আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারীকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, পাথরবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পিকআপ ভ্যানটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল।