সিরাজগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ট্রাকের চাপায় দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সোয়া ছয়টার দিকে উপজেলার সেরনগর এলাকায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন প্রকাশচন্দ্র হাওলাদার (৩৫) ও গুরুপদ হাওলাদার (৩২)। তাঁদের বাড়ি উপজেলার সেরনগর গ্রামে। ভ্যানে করে মাছ নিয়ে তাঁরা বেলকুচি সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁরা ট্রাকচাপা পড়েন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, লাশ দুটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হবে।