সিরাজগঞ্জে ট্রাকের সংঘর্ষে চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষলুটি এলাকায় আজ বুধবার দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একটি ট্রাকের চালক মারা গেছেন। নিহত চালকের নাম রাজু হোসেন (৩৮)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার পেতিবাড়ি গ্রামের আবদুস ছামাদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, মহিষলুটি ৬ নম্বর সেতুর কাছে নাটোর ও সিরাজগঞ্জগামী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় দুটি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সিরাজগঞ্জগামী ট্রাকের চালক কেবিনের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।