সিরাজগঞ্জে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন ও ট্রাকের মধ্যে সংঘর্ষে গতকাল মঙ্গলবার একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ট্রাকচালক সাইফুল ইসলাম (৪২) শাহজাদপুরের তালগাছি গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আকবর হোসেন জানান, দুপুর সোয়া ১২টার দিকে উল্লাপাড়ার সলপ স্টেশন এলাকায় সলপ রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। ট্রাকে থাকা আহত দুই ব্যক্তিকে উল্লাপাড়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।