সিরাজগঞ্জে ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় আরও চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ট্রেনে অগ্নিসংযোগ, হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন বেলকুচি উপজেলার রাজাপুর ইউপির সদস্য আবুবক্কার সিদ্দীক, রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউপির সদস্য সুজাবত আলী, একই উপজেলার ঘুরকা বেলতলা গ্রামের আলামিন ও সদরের বাদশা মিয়া। তাঁরা সবাই বিএনপির সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে।মামলার তদন্ত কর্মকর্তা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আসিফ সিদ্দিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৭৭ জন।