সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় ও ডোমারে কাটা পড়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে জয়দেবপুর-ঈশ্বরদী রেলসড়কে গতকাল ট্রেনের ধাক্কায় গেটম্যান আবদুর রশিদ (৪০) নিহত হয়েছে। একই দিন নীলফামারীর ডোমার রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক তরুণ নিহত হয়।নিহত আবদুর রশিদের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার সদানন্দপুর গ্রামে। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় মামলা হয়েছে। নীলফামারীর ডোমার রেলস্টেশনের দক্ষিণ দিকে সিগন্যাল এলাকায় গতকাল সকাল সাড়ে ছয়টায় খুলনা মেইল ট্রেনে কাটা পড়ে মাহবুল আলম (২৮) নিহত হয়েছেন। তিনি ডোমার চিকনমাটি গ্রামের সরকারপাড়ার মৃত আজিবর রহমানের ছেলে।