সিরাজগঞ্জে ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় আজ রোববার ট্রেনের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালকসহ আটজন শ্রমিক আহত হয়েছেন। তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেহাদ হোসেন সাংবাদিকদের বলেন, আজ বেলা তিনটার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ঝাঐল পদচারী সেতুসংলগ্ন রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় বালুবাহী একটি ট্রাক রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। তখন ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে পাশে ছিটকে পড়ে।
ওসি বলেন, ওই রেলক্রসিংয়ে কোনো প্রতিবন্ধক বার নেই। ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।