সিরাজগঞ্জে তরুণী সৈয়দপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
সিরাজগঞ্জের কাজীপুরে অজ্ঞাতনামা এক তরুণী ও নীলফামারীর সৈয়দপুরে একজন বৃদ্ধা খুন হয়েছেন। কাজীপুরের সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ি গ্রামের একটি ভুট্টাখেত থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা ওই তরুণীর (২৫) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।একই দিন নীলফামারীর সৈয়দপুর শহরের বিমানবন্দর-সংলগ্ন মুন্সিপাড়া (তেলিপাড়া) মহল্লায় সহিমা বেওয়া (৮০) নামে একজন নারীর গলাকাটা লাশ পুলিশ উদ্ধার করেছে। গতকাল সকালে রৌহাবাড়ি গ্রামের একটি ভুট্টাখেত থেকে দুপুরে পুলিশ তরুণীর লাশ উদ্ধার করে। পরনে সালোয়ার-কামিজ ছিল। তাঁর দুটি চোখ তুলে ফেলা হয়েছে এবং ডান কান কেটে ফেলা হয়েছে। সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার সহিমা বেওয়া সোমবার রাতে নিজ ঘরে নাতি-নাতনিদের নিয়ে ঘুমিয়ে পড়েন। গতকাল ওই ঘরের পেছন থেকে তাঁর গলাকাটা লাশ পুলিশ উদ্ধার করে সহিমার মেয়ে মোকছেদা জানান, জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর মায়ের বিরোধ রয়েছে।