সিরাজগঞ্জে তিন শিবির কর্মী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর থানা-পুলিশ গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তিন জামায়াত-শিবিরের কর্মীকে আটক করেছে। আটক ব্যক্তিরা মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের জামায়াত কর্মী বেলাল হোসেন (৪২), শিবিরের কর্মী সানোয়ার হোসেন (৩২) ও আনোয়ার হোসেন (২৮)।সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক আফজাল হোসেন জানান, পিপুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা বিভিন্ন সময়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের মামলার এজাহারভুক্ত আসামি।