সিরাজগঞ্জে তিনজন ধুনটে যুবলীগের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়ার ধুনটে গতকাল সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগের সহসভাপতি নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সদর উপজেলার সিরাজগঞ্জ-নলকা সড়কের শিয়ালকোল পিডিবির গ্রিড স্টেশনের সামনে গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে একটি ট্রাকের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় আরও তিনটি অটোরিকশা একটি ভ্যানকে চাপা দেয়।এতে ঘটনাস্থলে চান মিয়া ওরফে চান্দু (৪৮) নিহত হন। এ ছাড়া সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর গতকাল বুধবার ভ্যানচালক আমজাদ হোসেন (৫৫), সুলতান মাহমুদ মণ্ডল (৩৮) মারা যান। চান মিয়া শহরের সয়াধানগড়া মহল্লার বাসিন্দা। সুলতান মাহমুদ শিয়ালকোল ইউনিয়ন পরিষদের অফিস সহকারী এবং আমজাদ হোসেন বহুতি গ্রামের বাসিন্দা।ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবলীগের সহসভাপতি আইয়ুব আলী (৩২) নিহত হয়েছেন। তিনি ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের রইচ উদ্দিনের ছেলে।আইয়ুব আলী গতকাল বেলা তিনটার দিকে কাজীপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিমুলদাইড় বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আইয়ুব মারাত্মক আহত হন। ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।