সিরাজগঞ্জে তেলভর্তি লরিসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম চেকপোস্ট এলাকায় র‌্যাব প্রায় নয় হাজার লিটার ভেজাল পেট্রল, পেট্রল তৈরির কাজে ব্যবহূত রাসায়নিক পদার্থ ও পেট্রল বহনকারী ট্যাংকলরিসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করেছে। র‌্যাব-১২ সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানির ক্যাম্প কমান্ডার রবিউল হাসান জানান, সোমবার রাতে চেকপোস্ট এলাকায় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী তেলবাহী একটি ট্যাংকলরিতে তল্লাশি করে প্রায় নয় হাজার লিটার ভেজাল পেট্রল এবং লাল রঙের ২০ গ্রাম রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়। পরে ট্যাংকলরির চালক হারুন-অর রশিদ, তাঁর সহকারী রইজল ও মিন্টু সরকারকে আটক করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় সোপর্দ করা হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিদের সিরাজগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।