সিরাজগঞ্জে দুই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি ও তাড়াশ উপজেলায় দুই ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকালের মধ্যে পৃথক দুটি ঘটনায় ওই দুই ব্যক্তি নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন সাদ্দাম হোসেন (২২) ও আলতাফ হোসেন (৫০)। সাদ্দামের বাড়ি বেলকুচি উপজেলায়। আলতাফের বাড়ি তাড়াশ উপজেলায়।
দুটি ঘটনায় পৃথকভাবে দুটি মামলা হয়েছে। তাড়াশের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যা থেকে সাদ্দামকে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে উপজেলার দৌলতপুর গ্রামের সামান্যপাড়া এলাকায় বাঁশঝাড়ের সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর সেখানে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে নিহত ব্যক্তির বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেছেন।
ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আলতাফের সঙ্গে একটি পুকুর নিয়ে একই গ্রামের ঠান্ডু মেম্বারের দীর্ঘদিন বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যায় ঠান্ডু মেম্বারের ছেলে সবুজের সঙ্গে আলতাফের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সবুজ তাঁর দলবল নিয়ে আলতাফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। হাসপাতালে ভর্তি করা হলে আজ সকালে আলতাফ মারা যান।
এ ঘটনায় নিহত আলতাফের খালাতো ভাই আমিরুল ইসলাম বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে জাহেদুল ইসলাম নামের সবুজের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামীলীগ নেতার ছোট ভাই (প্রতিবন্ধি) এবং তাড়াশে একই দলের এক কর্মীকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। নিহতরা হলো তাড়াশ উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আবুল হোসেনের ছেলে আলতাফ হোসেন (৫০) ও বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল হামিদ মোলস্নার ছোট ভাই সাদ্দাম হোসেন (২২)। গত কাল রোববার ভোর রাতের কোন এক সময় এঘটনা দুটি ঘটেছে। এ ঘটনায় পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, তাড়াশ উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আলতাফের সাথে একটি বিবাদমান পুকুর নিয়ে একই গ্রামের ঠান্ডু মেম্বারের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত শনিবার সন্ধ্যায় আলতাফের সাথে ঠান্ডুর বাক বিতন্ডার এক পর্যায়ে আলতাফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করা হয়। গুরম্নতর আহত আলতাফকে প্রথমে বগুড়া ও পরে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে গত কাল রোববার ভোরে সে মারা যায়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে জাহেদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।