সিরাজগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-বগুড়া মহাসড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল পদচারী সেতুর (ওভারব্রিজ) কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার সাধুবাড়ী গ্রামের ট্রাকচালক আজিজুর রহমান (৫০), টাঙ্গাইলের দেওলা গ্রামের আবদুল মজিদ (৪৫) ও কিশোরগঞ্জের কামালিয়ারচর গ্রামের ইলিয়াস আলী (৩২)।বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপপরিদর্শক (এসআই) আসলাম হোসেন জানান, শনিবার রাত ১২টার দিকে বগুড়ার শেরপুর থেকে ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকসহ দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গতকাল রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।এ দুর্ঘটনার পর ঘন কুয়াশার কারণে ট্রাক দুটির পেছনে সড়কের ওপর আরও নয়টি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।