সিরাজগঞ্জে দুই দিন ধরে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সিরাজগঞ্জ শহরে দুই দিন ধরে ১৪৪ ধারা চলছে। এতে কোনো দলই তাদের কর্মসূচি পালন করতে পারেনি।গত রোববার সিরাজগঞ্জ শহরে জেলা বিএনপির গণমিছিল করার কথা ছিল। কিন্তু একই সময়ে জেলা আওয়ামী লীগ শহরে মিছিল করার ঘোষণা দেয়। এতে শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত শহরে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।পরে বিএনপি তাদের গণমিছিলের কর্মসূচি এক দিন পিছিয়ে সোমবার পালন করার ঘোষণা দেয়। কিন্তু আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেওয়ায় গতকাল ভোর ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।