সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গতকাল শুক্রবার জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে তিন নারীসহ ১২ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা করেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’