সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর এলাকায় দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে গতকাল বৃহস্পতিবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শতাধিক শেল ও রাবার বুলেট নিক্ষেপ এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন দিন ধরে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ারধান গড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লাবাসীর মধ্যে কথা-কাটাকাটি ও হালকা সংঘর্ষ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গতকাল সকালে উভয় মহল্লাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হন। পরে বিকেল চারটার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।