সিরাজগঞ্জে দুই মহল্লাবাসীর সংঘর্ষ আহত ৪০
সিরাজগঞ্জ পৌর শহরের রহমতগঞ্জ ও নতুন ভাঙ্গাবাড়ী মহল্লাবাসীর মধ্যে গত বৃহস্পতিবার দুই দফা ও গতকাল শুক্রবার কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৪০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫৮ জনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই কবরস্থানটি রহমতগঞ্জ ও নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার কিছু অংশে অবস্থিত। কবরস্থানটির নামকরণ এবং এর জন্য বিভিন্ন উৎস থেকে পাওয়া অর্থের ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে গত এক সপ্তাহে কয়েকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৭টি ফাঁকা গুলি ও ১২টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পুলিশ অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে। পরে স্থানীয় মুরুব্বীরা আশ্বাসের পর তাদের ছেড়ে দেওয়া হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।