সিরাজগঞ্জে দুই মহল্লায় আবারও সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ শহরে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির জের ধরে গতকাল বৃহস্পতিবার আবারও সয়াগোবিন্দ ও দিয়ারধানগড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সয়াগোবিন্দপাড়ার হাসান (১৮) নামের এক তরুণ শহরের মুজিব সড়ক দিয়ে যাওয়ার সময় দিয়ারধানগড়া পাড়ার কয়েকজন একা পেয়ে তাঁকে মারধর করে। এ ঘটনা জানাজানি হলে দুই মহল্লার বাসিন্দারা লাঠি, রামদা, ইটপাটকেল ইত্যাদি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সপ্তাহ খানেক আগে শহরের মওলানা ভাসানী ডিগ্রি কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনাকে কেন্দ্র করে সয়াগোবিন্দ ও দিয়ারধানগড়া মহল্লার মধ্যে সংঘর্ষ হয়।