সিরাজগঞ্জে দুই হোটেলকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশের দুটি হোটেলে অভিযান চালিয়ে পচা-বাসি খাবার বিক্রির অভিযোগে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে এ দুটি হোটেলে অভিযান চালানো হয়।

হোটেল দুটি হলো ওভি হাইওয়ে ভিলা ও ফুড গার্ডেন হোটেল।

সিরাজগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামসুদ্দীন জানান, সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হোটেল দুটিতে অভিযান চালান। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা-বাসি খাবার বিক্রির অপরাধে ফুড গার্ডেনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

শামসুদ্দীন আরও জানান, নিবন্ধন ও শ্রমিকদের স্বাস্থ্যগত সনদ না থাকায় ওভি হাইওয়ে ভিলা কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

হোটেল দুটি থেকে জব্দ করা পচা ও বাসি খাবার রাস্তায় ফেলে ধ্বংস করা হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরিফুল ইসলাম ও পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়।