সিরাজগঞ্জে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক ঘটনায় এক গৃহবধূসহ দুজন খুন হয়েছেন। এর মধ্যে একজনকে কুপিয়ে ও অপরজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। থানায় দায়ের হওয়া মামলার বিবরণ থেকে জানা গছে, হাটিকুমরুল ইউপির দাদনপুর গ্রামের পাঁচলিয়া বাজারে মুদির দোকানদার শামছুল আলম ওরফে শুকবার (৪০) গত মঙ্গলবার দিবাগত রাত আটটার দিকে দোকান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে দাদনপুর দিঘিরপারে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন উদ্ধার বগুড়ায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শামছুল আলম ১৭-১৮ বছর সৌদি আরবে ছিলেন। গত বছর বাড়িতে এসে পাঁচলিয়া বাজারে মুদির দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। এ ব্যাপারে নিহত ব্যক্তির চাচা আবদুস সামাদ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা করেছেন।অপর দিকে রহিমাবাদ গ্রামের শহিদুল ইসলামের সঙ্গে স্ত্রী আনোয়ারা খাতুনের (৩০) বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলে আসছিল। গত মঙ্গলবার রাতে এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হলে স্বামী শহিদুল ইসলাম আনোয়ারাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহত আনোয়ারা খাতুনের বাবা আহমদ আলী মামলা করেছেন।