সিরাজগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়িতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত এবং আরও চার যাত্রী আহত হয়েছেন। সোমবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মেহেদী হাসান জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কাঠের গুড়ি বোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা কাঠ ব্যবসায়ী আব্বাস আলী (৬৫) ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাড়ি কুড়িগ্রাম জেলা সদরে বলে জানা গেছে।