সিরাজগঞ্জে দুর্ঘটনা নিহত ১, আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক দুটি দুর্ঘটনায় একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সোহেল আহমেদ (২৬)। তিনি রাজশাহী জেলার কাঁঠালবাড়িয়া গ্রামের ছোলেমানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, গতকাল ভোররাতে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়ার সলঙ্গা থানার দবিরগঞ্জ নামক স্থানে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাটোরগামী ট্রাক উল্টে এর সহকারী সোহেল নিহত হন। অন্যদিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ার বালসাবাড়ি নামক স্থানে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের ১০ যাত্রী আহত হন।