সিরাজগঞ্জে নদীতে নিখোঁজ অপরজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গারুদহ এলাকায় মুখোশধারীদের ধাওয়ায় ইছামতী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ বাচ্চু মিয়ার (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। নদী থেকে গতকাল বুধবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
বাচ্চু সদর উপজেলার রাঙ্গালিয়াগাতী গ্রামের রেফাজ উদ্দিনের ছেলে। এর আগে গত সোমবার বিকেল পাঁচটার দিকে রাজশাহীর ডুবুরি দল ওই নদী থেকে নিখোঁজ আসাদুলের (২৭) লাশ উদ্ধার করে।
আসাদুল ও বাচ্চুসহ কয়েকজন গত রোববার রাত আটটার দিকে ওই নদীর পারে জুয়া খেলছিলেন। এ সময় মুখোশধারীদের ধাওয়া খেয়ে ওই দুজন নদীতে ঝাঁপ দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, বাচ্চু মিয়ার লাশ গতকাল সকালে ওই নদীতে ভাসমান দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকালে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।