সিরাজগঞ্জে নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে নাবিক নাট্যগোষ্ঠীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও গুণীজন সংবর্ধনার চার দিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে। সংগঠনের পক্ষ থেকে সিরাজগঞ্জ শহরের ভাসানী মিলনায়তনে আয়োজিত গত শুক্রবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মুহা. হাবিবে মিল্লাত।
সংগঠনের সভাপতি মুন্সি হেলাল উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মিরাজ উদ্দীন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দীন, আওয়ামী লীগ নেতা কে এম হোসেন আলী প্রমুখ।