সিরাজগঞ্জে নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে গতকাল বুধবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল সকাল সোয়া সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বরের অদূরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার সিএনবিসি বাজারের কাছে আমবোঝাই একটি ট্রাক অন্য একটি গাড়িকে পাশ কাটানোর সময় একটি অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক, যাত্রীসহ তিনজন নিহত হন। তাঁরা হলেন: যাত্রী তাড়াশ উপজেলার মাদারজানি গ্রামের আরমান আলী (৩২), অজ্ঞাত যাত্রী (৩৪) এবং চালক সলঙ্গা থানার বাদশা মিয়া (৩২)। গতকাল ভোরে একই মহাসড়কের দবিরগঞ্জে একটি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে পথচারী জাহিদুল (১৩) নিহত হয়। সকাল সাতটার দিকে সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের সদর উপজেলার রহমতগঞ্জ কাঠেরপুলে একটি বাসের সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী খোকন মিয়া (৩০) নিহত এবং চারজন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কাজীপুর উপজেলার দুবলাই গ্রামের মতিয়ার রহমান (৫০) ও একই উপজেলার সাউথটোলা গ্রামের গোলাম রব্বানীকে (৪০) সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করার পর সেখানে মারা যান।