সিরাজগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও বগুড়া জেলার সীমান্তবর্তী ভবানীপুর মন্দিরের পুকুরে ডুবে প্রান্ত সরকার (২০) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রান্ত সরকার সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি মহল্লার যতন সরকারের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
পরিবার জানিয়েছে, গতকাল সকালে পরিবারের সঙ্গে ভবানীপুর মন্দিরে পূজা দিতে গিয়ে প্রান্ত মন্দিরের পুকুরে গোসল করতে নামেন। গভীর পানিতে গেলে সাঁতার না জানায় তিনি ডুবে যান। পরে স্থানীয় এলাকাবাসী তাঁর মরদেহ উদ্ধার করে।