সিরাজগঞ্জে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে লাঠিমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে গতকাল শুক্রবার সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ী মহল্লার কয়েক শ নারী-পুরুষ ঝাড়ু ও লাঠিমিছিল করেছেন। মিছিলটি দত্তবাড়ী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।গত বৃহস্পতিবার একটি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের ঘটনায় দত্তবাড়ী মহল্লার দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষ থামাতে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সাঈদীর নেতৃত্বে পুলিশ এলাকার কয়েক শ নারী ও শিশুর ওপর ব্যাপক লাঠিপেটা করে বলে অভিযোগ রয়েছে। মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন নারী-পুরুষ বলেন, ওই নির্যাতনের প্রতিবাদে গতকাল দুপুরে মহল্লাবাসী পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে শহরে ঝাড়ু ও লাঠিমিছিল করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এলে উত্তেজনা দেখা দেয়। পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিছিলের কথা নিশ্চিত করেন।