সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন। সদর উপজেলার খামারগাতী গ্রামের আজিজুল হক (৫৫) এবং শাহজাদপুর উপজেলার ক্ষিদ্র পুঠিয়া গ্রামের ফুলমালা বেগমের (৩০) লাশ গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে খামারগাতী গ্রামের আজিজুল হক বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে শ্যামনগর বেইলি সেতুর নিচে তাঁর লাশ ভেসে ওঠে। পুলিশ লাশ উদ্ধার করে। লাশটির শরীরের সঙ্গে চাদর দিয়ে ইট বেঁধে পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।নিহতের স্ত্রী আমেনা খাতুনের বরাত দিয়ে সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, জমিজমা নিয়ে স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে তাঁদের বিরোধ চলছে। অপরদিকে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ক্ষিদ্র পুঠিয়া গ্রামের মৃত শমসের আলীর স্ত্রী ফুলমালা বেগমকে তাঁর নিজ ঘরে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শাহজাদপুর থানার এসআই নাজমুল হক জানান, নিহতের ঘরে সিঁদ কেটে ঢুকে দুর্বৃত্তরা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে।