সিরাজগঞ্জে প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল মহাশ্মশান কালীমন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুরে শিয়ালকোল মহাশ্মশান কালীমন্দিরে পূজা অর্চনা করেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে গিয়ে দেখা যায় মন্দিরে থাকা তিনটি প্রতিমা ভাঙা। বিষয়টি পুলিশ, র‌্যাব সদস্য ও জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতাদের জানানো হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুভাস চন্দ্র সাহা, র‌্যাব-১২-এর বিশেষ কোম্পানির কমান্ডার অশোক পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার নেতারা মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ওসি হাবিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। তদন্তসাপেক্ষে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।