সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কে এম সাইফুল ইসলামের বিরুদ্ধে একই বিভাগের অধস্তন এক কর্মকর্তার স্ত্রী সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে সিরাজগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) ৪ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার আরজিতে বলা হয়, সাইফুল ইসলাম অধস্তন এক কর্মকর্তার স্ত্রীকে বিভিন্ন সময় টেলিফোনে কুপ্রস্তাব দেন। এতে সাড়া না দেওয়ায় তিনি ওই কর্মকর্তাকে কক্সবাজারে বদলি করেন। গত ১৬ নভেম্বর ওই কর্মকর্তার স্ত্রী কথা বলতে গেলে তাঁর সঙ্গে অশালীন আচরণ করা হয়।কে এম সাইফুল ইসলাম তাঁর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ওই কর্মকর্তাকে নানা অনিয়মের কারণে বিভাগীয় তদন্ত করে শাস্তিমূলক বদলি করা হয়েছে। ওই মহিলা কয়েক দিন আগে সিরাজগঞ্জ অফিসে তাঁকে নানা হুমকি প্রদানসহ অশোভন আচরণ করেছেন। এ কারণে তাঁর বিরুদ্ধে সদর থানায় জিডিও করা হয়।