সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলেজ থিয়েটার, সিরাজগঞ্জের আয়োজনে স্থানীয় ভাসানী মিলনায়তনে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করা হয়।
নাট্য উৎসবটির উদ্ধোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোমিন বাবু। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন। সংগঠনের (কলেজ থিয়েটারের) আহ্বায়ক দিলীপ গৌরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হীরক গুন, আমির হোসেন, ইমরান মুরাদ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন আনু ইসলাম, মুক্তিযোদ্ধা খ ম আখতার হোসেন, হেলাল আহমেদ, মাহবুব-এ-খোদা, রফি খন্দকার, মুন্সী হেলাল উদ্দিন, আবদুর রাজ্জাক, আহমেদ শরীফ, হাফিজুর রহমান সামাদ, সূর্যবারী, নূর-ই আলম, শাওন পাল। অনুষ্ঠান পরিচালনা করেন সালেহ আহমেদ।
উদ্বোধনী দিনে নাট্য নিকেতন যুদ্ধ সন্তান নাটকটি মঞ্চায়ন করে। ২১ মার্চ পর্যন্ত উৎসব চলবে।