সিরাজগঞ্জে বজ্রপাতে আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন উপজেলার পুরান টেপরি গ্রামের আবু মুছা (৫৫), নুহু মিয়া (৫০), রহমত আলী (৪৫), সৈয়দ আলী (৪০) ও রেজাউল করিম (২৫)।
আহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, ওই পাঁচজন স্থানীয় তালগাছী বাজারে যাচ্ছিলেন। পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তাঁরা পুরান টেপরি খেয়াঘাটের কাছে রাস্তার পাশের একটি শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণ পর বিকট শব্দে ওই ঘরে বজ্রপাত ঘটে। এতে তাৎক্ষণিক তাঁরা সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নেন।